1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৮০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | শেরপুর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ব্যবহৃত ড্রেজার অকেজো করা হয় এবং বালুভর্তি একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়।

সোমবার (৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে পরিচালিত মোবাইল কোর্টে ৮০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ব্যবহৃত ড্রেজার অকেজো করা হয় এবং বালুভর্তি একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে পরিচালিত পৃথক ২টি মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে ৫ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর