1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

চৌমুহনীতে মঞ্জুরুল আজিম সুমনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি | বেগমগঞ্জ (নোয়াখালী) |
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মঞ্জুরুল আজিম সুমন নির্বাচিত হওয়ায় জেলা, উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর পাবলিক হল চত্ত্বর থেকে কাচারি বাড়ি জামে মসজিদে মিছিলটি প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্তি হয়।

এ সময় নেতাকর্মীরা মঞ্জুরুল আজিম সুমনকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, মঞ্জুরুল আজিম সুমনের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি নোয়াখালীর রাজনীতির জন্য একটি গৌরবের বিষয়। তার নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা।

এই সময় জেলা যুবদলের সদস্য ফয়জুল করিম সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন, যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর