1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান ও তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এই ঘটনা ঘটে।

এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম পরিচয় জানতে পারেনি।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, এক নারীকে হত্যার পর কিলার বাবু নামে পরিচিতি পান রিয়াজ উদ্দিন বাবু। এরপর তিনি ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলেন বিশাল এক বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিতি।

পুলিশ জানিয়েছে কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, ভোর ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেলে দুজনকে নেওয়ার পর বাবু মারা গেছে, লিটন চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর