1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

বিএনপিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন আবু সাইয়িদ

জেলা প্রতিনিধি | পাবনা |
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি বিএনপিতে যোগদানের পর তিনি এ সিদ্ধান্ত জানান।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার স্বপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, জীবনে অনেকবার নির্বাচন করেছি, সংসদ সদস্যও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেজন্যই প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

এর আগে গত ২১ জানুয়ারি ঢাকায় অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তার কর্মী-সমর্থকরাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানান। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর