1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

হান্নান মাসউদকে হত্যার হুমকি, সাবেক চেয়ারম্যানের ছেলে আটক

জেলা প্রতিনিধি | নোয়াখালী |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ইশরাত রায়হান অমি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাতিয়ার নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

অভিযুক্ত ইশরাত রায়হান অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘ইশরাত রায়হান অমি’ ও ‘রূপক নন্দি’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ওই হুমকির মেসেঞ্জার স্ক্রিনশটে দেখা যায়, ইশরাত রায়হান অমি লিখেছেন, ‘হান্নান বল আর তানভীর বল যেই নেতাই হোক। খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।’

এ ঘটনায় আটক অমি ছাড়াও আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- রূপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সাধারণ ডায়েরির পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির স্ক্রিনশট যাচাই-বাছাই শেষে শনিবার রাতে প্রধান অভিযুক্ত ইশরাত রায়হান অমিকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর