1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পেঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কান্না থামছে না কৃষকের

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের ১০ শতাংশ জমির পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদশা হোসেন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিমপাড়া মাঠে সরেজমিন দেখা যায়, মাঠে কলা, বেগুন, শাক-সবজি, পেঁয়াজ, রসুনসহ হরেকরকম চাষাবাদ করেছেন কৃষকরা। সেখানে কৃষক বাদশার পেঁয়াজের বীজতলা রয়েছে। বীজতলায় জন্মানো রোপণযোগ্য প্রায় ৯০ শতাংশ চারা কেটে ফেলা রয়েছে। সেখানে আহাজারি করছেন কৃষক বাদশা।

পেঁয়াজ চাষি বাদশা হোসেন বিলাপ করতে করতে বলেন, ‌‘১০ শতাংশ জমিতে তিন কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলাম। বীজ থেকে যে চারা জন্মেছে তা সপ্তাহখানেকের মধ্যেই তিন বিঘা জমিতে রোপণ করা হবে। সেজন্য জমিও প্রস্তুতির কাজ চলছে। হঠাৎ সকালে আসে দেখি আমার সব শ্যাষ। ৯০ শতাংশ চারা রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে কেটে ফেলেছে। এবার পেঁয়াজ লাগাবনে কীভাবে? সারা বছর বউ-ছোয়াল পাল নিয়ে খাবনে কী?’

তিনি আরও বলেন, বীজ, জমি চাষ, পরিচর্চা বাবদ ৪৫-৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। গত বছর ১০ শতাংশ জমির চারা দিয়ে অন্তত তিন বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। তাতে প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছিল, যা কয়েক লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বিচারের আশায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর