1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

বান্দরবানে ছয় রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | বান্দরবান |
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বান্দরবান সদর জোনের রেইচা সেনাক্যাম্প চেকপোস্টে ছয় রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে বলে বান্দরবান রিজিয়নের সদর জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-, রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগের (২১)।তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম চলাকালে বান্দরবানে গামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় ছয়জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সতর্ক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে আসছে। সামনে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়ও একই ধারা বজায় থাকবে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সন্ধ্যায় আটক ছয় রোহিঙ্গাকে সেনাবাহিনীর সদস্যরা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর