1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মানিকগঞ্জে উৎসবের আমেজ আমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরা

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে প্রফুল্ল হয়ে উঠেছে কৃষকদের মন। মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কৃষাণিরা। সবমিলিয়ে কৃষক পরিবারের মধ্যে এখন উৎসবের আমেজ। মানিকগঞ্জ জেলায় যেন শুরু হয়েছে ‘আমন উৎসব’।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দুই জাতের আমন ধান চাষ করা হয়—রোপা আমন ও বোনা আমন। সাতটি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমনের আবাদ হয়েছে ১২ হাজার ৩৮ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৪৫ হাজার ৮২৭ মেট্রিক টন। বোনা আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ৬৯১ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন।

চলতি বছর রোপা আমন আবাদ হয়েছে ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২৮৩ মেট্রিক টন। বোনা আমন আবাদ হয়েছে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৩৭২ মেট্রিক টন।

নালী ইউনিয়নের কৃষক রতন দেওয়ান বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘এ বছর পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ঠিক সময়ে বৃষ্টি হয়েছে। ফলে ধানের ফলন ভালো হয়েছে। আশা করি কিছুটা লাভ করতে পারবো। সময়টা আমাদের জন্য উৎসবের—আমরা একে বলি আমন উৎসব।’

কুড়িগ্রাম থেকে ধান কাটার কাজে মানিকগঞ্জে এসেছেন আনোয়ার হোসেন। তিনি বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘আমরা প্রতি বছর এই সময়ে মানিকগঞ্জে ধান কাটতে আসি। এ বছর আমাদের এলাকা থেকে ছয়জন এসেছি। তিন বেলা খাবারের পাশাপাশি প্রতিদিন ৭২০ টাকা করে মজুরি ঠিক হয়েছে।’

নবগ্রাম ইউনিয়নের কৃষক সাত্তার ব্যাপারী বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘এক বিঘা জমিতে সাধারণত ৭ থেকে ৮ মণ আমন ধান হয়। তবে কিছু জাত আছে, যেমন ডেপু জাত—এতে ফলন একটু বেশি হয়, প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পর্যন্ত ধান পাওয়া যায়।’

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকেরা এ বছর ভালো লাভ করবেন। গত বছরের তুলনায় এবার আমন ধানের আবাদও বেড়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর