1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি | বগুড়া |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জায়গা-জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ভুট্রু ইসলাম (৫০)। তিনি কৃত্তনিয়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত যুবক স্বাধীন (১৮) একই গ্রামের আবু সাঈদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ভুট্রু ইসলাম গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় প্রতিপক্ষের স্বাধীন নামের এক যুবকও আহত হন এবং বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর