1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | সাভার (ঢাকা) |
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বিজনেস ডাইজেস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী সঙ্গে দেলোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ হতো। পরে ওই তরুণী বিদেশে যাবে বলে ওই যুবককে জানায়। এতে অভিযুক্ত দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দেলোয়ারের কথা শুনে তার (দেলোয়ারের) মাকে নিয়ে ওই তরুণীর বাসায় আসতে বলেন। এরপর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ার ও তার মা এবং অন্তর নামের এক বন্ধুকে নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ওই তরুণীর বাসায় আসেন৷ এসময় ওই তরুণীর সঙ্গে দেলোয়ারের মায়ের আলোচনা শেষে তিনি চলে যান এবং দেলোয়ার ও তার বন্ধু ওই তরুণী বাসায় অবস্থান করেন। সে সময় ওই তরুণীকে একা পেয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের একটি অভিযোগ করেন।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বিজনেস ডাইজেস্টকে বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর