1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন এক্সপার্ট আইটি পার্ক এর সিইও মোঃ ওমর ফারুক

সাহেদ আহাম্মদ |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭৫ বার পঠিত

এক্সপার্ট আইটি পার্ক, কুমিল্লা এর সিইও মোঃ ওমর ফারুক বায়স্কোপ স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হয়েছেন।গত ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশন এক জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শের-ই-বাংলার দৌহিত্র তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির প্রথম চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য নাট্যাভিনেত্রী ও শিক্ষাবিদ দিলারা জামান,অভিনেতা আখম হাসান,অভিনেতা শামীম জামান,বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ ( বাফেসাপ) এর মহাসচিব সাংস্কৃতিক সংগঠক সাহেদ আহাম্মদ,জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, নাট্য নির্মাতা সকাল আহমেদ,ই -ক্রয় ডটকম এর ব্যবস্হাপনা পরিচালক একেএম মোশফেকুল আলম, এক্সপার্ট আইটি পার্ক কুমিল্লার এর সিইও ফ্রিল্যান্সার মোঃ ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাট্যনির্মাতা রাজীব মনি দাস প্রমূখ। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি সৈয়দ মারগুব মোর্শেদ ও অভিনেত্রী দিলারা জামান এর কাছ থেকে তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়তে অসামান্য অবদানের জন্য বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন এক্সপার্ট আইটি পার্ক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ ওমর ফারুক।

গ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা ওমর ফারুক শিক্ষা জীবনের শুরুতে নানা চ্যালেন্জের মুখে পড়েন। নানান চড়াই উৎরাই পেরিয়ে পড়াশোনা শেষ করে ২০২০ সালের জুন মাস থেকে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করেন। মাত্র কয়েক মাসের মধ্যেই পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে। ২০২২ সালে এক্সপার্ট আইটি পার্ক নামে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি ৫০০০ শিক্ষার্থী প্রশিক্ষণ দিয়েছেন। ওমর ফারুক আজ শুধুই একজন ফ্রিল্যান্সার নন একজন অনুপ্রেরণাদায়ক শিক্ষক, স্বপ্নবাজ উদ্যোক্তা ও পথপ্রদর্শক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর