1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভোলায় নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | ভোলা |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ভোলায় নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো ফাতেমা আক্তার (৭) ও জোবেদা আক্তার (৪)।

ফাতেমা বগুরা জেলার শা‌কিলের মেয়ে ও জোবেদা দৌলতখান উপজেলার চর খ‌লিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের মো. হোসেনের মেয়ে। নিহতরা আপন খালাতো বোন।

বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার চর খ‌লিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল্লা গ্রামের পাটওয়ারী বা‌ড়ির পাশের বাড়ি এ ঘটনা ঘটে।

নিহতের প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুরা তাদের মা-বাবার সঙ্গে পাটওয়ারী বা‌ড়ির পাশে তাদের নানার বাড়িতে থাকতো। বুধবার বিকেল ৫টার দিকে শিশু‌ দুটি ঘর থেকে বের হয়। এরপর আর তাদের খুঁজে পা‌চ্ছিল না পরিবারের লোকজন। পরে রা‌ত সোয়া ১১টার দিকে বা‌ড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর