1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহফুজা আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মাহফুজা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত নান্নু মোল্লার মেয়ে।

এলাকাবাসী ধারণা করছেন, শিশুটি গতকাল বাড়ির পেছনে পুকুরে একা একা গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় বাড়ির লোকজন মাহফুজাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মাহফুজার মা পুকুর ঘাটে তার পরনের জামা দেখতে পান। এরপর তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় মাহফুজাকে উদ্ধার করে।

মাহফুজার ভাই রবিউল মোল্লা জানান, মাহফুজাকে পুকুর থেকে তুলে পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর