1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

ভাদ্র মাসে লাউ চাষ করবেন যেভাবে

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

শুরু হতে যাচ্ছে ভাদ্র মাস। ঋতুবৈচিত্র্যে আসছে শরৎকাল। চারিদিকে রয়েছে পানিও। এ সময়ে একটু উঁচু স্থানে চাষ করতে পারেন লাউ। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই চাষ করা যায়। তবে অতিরিক্ত বৃষ্টি হলে ফলন কমে যেতে পারে।

কৃষি তথ্য সার্ভিসের মতে, ভাদ্র মাসে লাউয়ের বীজ বপন করা যায়। এর জন্য ৪-৫ মিটার দূরে ৭৫ সেন্টিমিটার চওড়া এবং ৬০ সেন্টিমিটার গভীর করে মাদা বা গর্ত তৈরি করতে হবে।

এরপর প্রতি মাদায় ২০ কেজি গোবর, ২০০ গ্রাম টিএসপি এবং ৭৫ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। মাদা তৈরি হলে প্রতি মাদায় ৪-৫টি বীজ বুনে দিতে হবে। মাদায় চারা গজানোর ২-৩ সপ্তাহ পর দুই-তিন কিস্তিতে ২৫০ গ্রাম ইউরিয়া ও ৭৫ গ্রাম এমওপি সার উপরিপ্রয়োগ করতে হবে।

লাউয়ের চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো-বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। ১ মিটার চওড়া এবং জমির দৈর্ঘ অনুসারে লম্বা করে বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরির পর সেখানে উন্নত জাতের বীজ বপন করতে পারেন।

বীজ গজানোর পর সারির মাঝখানের মাটি আলগা করে দিতে হবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এভাবে ভাদ্র মাসে লাউ চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। তাতে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর