1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

‎উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জিল্লুর রহমান জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর