1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিএনপি’র সাথে বিরোধ : নিজ উপজেলায় অবরুদ্ধ ভিপি নুর, ৬ ঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি | পটুয়াখালী (গলাচিপা) |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বুধবার (১১ জুন) গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় বিএনপিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দেয়ার জেরে ভিপি নূরের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ জুন) নিজ ইউনিয়নে চর বিশ্বাসে গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীরা মধ্যে বিরোধের জেরে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি ও গণঅধিকারের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর জেরে সন্ধ্যায় গলাচিপা উপজেলার বকুলাবাড়িয় একটি রাজনৈতিক কর্মসূচি শেষে উপজেলা সদরে ফেরার পথে সড়কে গাছের গুড়ি ও লাঠিশোটা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নূরের পথ আটেক দিলে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে পুলিশ ও সেনা সদস্যরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা কমপ্লেক্স এর ডাক বাংলোতে পৌঁছে দেয়।

এদিকে উদ্ধারে দেরি হওয়া এবং সড়ক অবরোধ করে রাখা নেতাদের কর্মীদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি নূর।

ভিপি নূর বলেন, আমাকে আমার নিজ এলাকায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেনাবাহিনী পুলিশ তাদের কাছে স্যালেন্ডার করেছে, কিভাবে এরা একটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে।’

এদিকে পুরো পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৩টায় গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করবেন ভিপি নুরুল হক নূর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর