1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

একই গাছে তিন রঙের ফুল

কৃষি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আমাদের প্রকৃতিতে এমন ফুল আছে; যে ফুলের নাম খুবই অদ্ভুত। এমনই একটি ফুল হলো ‘গতকাল-আজ-আগামীকাল ফুল’। আমাদের ফুলটিকে দেশে বলা হয় ‘বিচিত্রা’। ইংরেজিতে যাকে বলে ‘ইয়েস্টারডে-টুডে-টুমরো ফ্লাওয়ার’। বৈজ্ঞানিক নাম ব্রুনফেলসিয়া ফুল।

এ ফুলের আদিভূমি দক্ষিণ আমেরিকা। বিশেষ করে ব্রাজিলের উষ্ণ আবহাওয়ায় এটি ভালো জন্মায়। তবে বর্তমানে এটি অনেক দেশেই জনপ্রিয়। বাংলাদেশেও বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন ও সৌখিন বাগানে এর দেখা মেলে। বিভিন্ন নার্সারিতেও কিনতে পাওয়া যায়। এর সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।

ব্রুনফেলসিয়াগণভুক্ত এ ফুল গাছ মাঝারি আকৃতির। সাধারণত ৩-৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ফুলগুলো দেখতে ছোট কিন্তু গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। গন্ধ হালকা মিষ্টি কিন্তু মূল আকর্ষণ—রঙের এই পরম্পরা।

এ ফুলের বিস্ময়কর বৈশিষ্ট্য হলো রং পরিবর্তনের ক্ষমতা। সাধারণত একটি ফুল গাছে ফোটে, পূর্ণতা পায় এবং ঝরে যায়—একই রঙে। কিন্তু ‘গতকাল-আজ-আগামীকাল’ ফুল একেকদিনে একেক রং ধারণ করে। এটি তিনদিন পর্যন্ত ফোটে এবং প্রতিদিন রং পাল্টায়।

ফুলটি যখন প্রথম ফোটে, তখন রং হয় গাঢ় বেগুনি। যা দিয়ে গতকালের রং বোঝায়। দ্বিতীয় দিনে বেগুনি রং হালকা ল্যাভেন্ডার বর্ণে রূপান্তরিত হয়। এটি আজকের রং। তৃতীয় দিনে ফুলটি হয়ে যায় প্রায় সাদা। এক ধরনের ধূসর-সাদাটে রং। এটি আগামীকালের প্রতীক।

একই গাছে যখন তিনটি রঙের ফুল একসঙ্গে ফোটে; তখন অপূর্ব দৃশ্যের জন্ম হয়। এ ফুল কেবল রঙের খেলা নয়। তার প্রতিটি স্তর আমাদের শেখায় সময়ের গুরুত্ব। এ ফুল আমাদের শেখায়—সবকিছুই ক্ষণস্থায়ী। গতকাল-আজ-আগামীকাল ফুল যেন মনে করিয়ে দেয়, সময় চলে যায় কিন্তু সময়েরও একটি সৌন্দর্য আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর