1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অনশনে তরুণী

জেলা প্রতিনিধি | বগুড়া |
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অনশনে বসেছেন এক তরুণী। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বগুড়ার ধুনটে প্রেমিকের বাড়ির ভেতর অনশনে বসেন তিনি।

প্রেমিক রাজু (৩০) উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে। বর্তমানে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন।

এ ঘটনায় ওই তরুণী রাজু ও তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগে দিয়েছেন। এদিকে অনশনে বসার পর বাড়ি থেকে রাজুর বাবা ও মাসহ পরিবারের লোকজন পালিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে মেয়েটি রাজুর বাড়ি যান। পরে স্থানীয়দের মাধ্যমে বিয়ের আশ্বাসে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় মেয়েটি প্রেমিকের বাড়ি ফের অনশনে বসেন। এসময় রাজুর বাবা ওই মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

তরুণী বলেন, ঢাকায় একই পোশাক কারখানায় চাকরির সুবাদে প্রায় আট বছর আগে আমার সঙ্গে রাজুর পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে একই ঘরে আমরা রাতযাপন করেছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজু আমার কাছ থেকে কৌশলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে সৌদি চলে যান রাজু। তিনি বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবেন বলে জানান। কিন্তু চার মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এখন কোনো উপায় না পেয়ে তার বাড়িতে অনশন করছি।

রাজুর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ধুনট থানার এএসআই মামনুর রশিদ বলেন, ভুক্তভোগী এক পোশাককর্মীর অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর