1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামে, আওয়ামী দোসর দিয়ে কমিটি গঠনে, বিএনপির ৪ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে অর্থের বিনিময়ে আওয়ামী দোসর ও মামলার আসামি দিয়ে কমিটি গঠন করায় ক্ষোভে বিএনপির চার নেতা পদত্যাগ করেছেন ।

শুক্রবার (১৬ মে) দুপুরে শহরের হাজী সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা করেন তারা।

তারা হলেন, সদ্য ঘোষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির এক নম্বর যুগ্ম-আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, ৯ নম্বর যুগ্ম-আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।

পদত্যাগকারীদের পক্ষে অভিযোগ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গা-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন’

তিনি আরও বলেন, ‘জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোষর ফ্যাসিস্ট মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে সদ্য ঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। শুধু তাই নয় বাদল ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবার কাকাতো ভাই রতিন্দ্রনাথ প্রসাদ পাণ্ডের মোটরসাইকেলের পিছনে বসে নৌকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন।’

এ সময় আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন। যেসব নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন বিষয়টি আমার জানা নেই। তাদের পদত্যাগপত্র হাতে পাইনি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর