1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, বুধবার (১৪ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে এ মশাল মিছিল করা হয়। এতে টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির সমর্থিত লোকজন ছিলেন।

স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ করেই জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করেন একদল যুবক। পরে কিছুদূর এগিয়েই মিছিলটি শেষ করে তারা এদিক ওদিক চলে যান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, ভিডিওটি দেখেছি। মিছিলে অংশ নেওয়া শনাক্ত হওয়াদের দ্রুতই গ্রেফতার করা হবে।

এর আগে রোববার (১১ মে) দিবাগত রাতে টাঙ্গাই শহরে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর