1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি

জেলা প্রতিনিধি | খুলনা |
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। যৌথ বাহিনীও গুলি করে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে আটক করেছে। এসময় ৫/৬টি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি জব্দ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বিজনেস ডাইজেস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে গোপন মিটিং করছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকে খবর দেওয়া হয়। যৌথ বাহিনীও এসে বাড়িটি ঘেরাও করে।

তিনি আরও বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীরা কিছুক্ষণ পর পর গুলি করছিল। আমরাও গুলি করেছি। রাত ১২টার পর থেকে প্রায় আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এতে আমাদের দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অন্ধকার থাকায় আমরা ওই স্থানটি এখনো ব্লক করে রেখেছি, সকালে আবারও সেখানে অভিযান চালানো হবে। সন্ত্রাসীরা গুলি করছিল আর অস্ত্র ও গুলি নিচে ফেলছিল। অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সকালে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর