1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

কাউখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতা আহত

জেলা প্রতিনিধি | পিরোজপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতা আহত হয়েছেন। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের (প্রস্তাবিত) সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দলকর্মী মেহেদী হাসান এবং অটোরিকশা চালক কাওসার হোসেন।

শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় ‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমরা রাত ৯টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনের দেওয়ালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম।

এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রাঢ়ী, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল রাঢ়ী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামিম রাঢ়ী, আওয়ামী লীগকর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে অটোরিকশা চালকসহ আমরা সাতজন আহত হই।

‎হামলার খবর পেয়ে কাউখালীর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।

রাতে আহতদের দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎‎পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

‎‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা সন্ত্রাসীদের গ্রেফতার ও এর বিচার দাবি করছি।

‎এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর