1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)|
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসংখ্য যানবাহন যানজটে আটকে রয়েছে।

জানা গেছে, সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের যাত্রামুড়া অংশে ট্রাক ও কাভার্ডভ্যানের দুর্ঘটনা ঘটায় কাঁচপুর হতে বিশ্বরোড পর্যন্ত যানবাহনগুলো প্রায় দুই ঘণ্টারও বেশি সময় একই স্থানে আটকে পড়েছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোলাইমান নামের এক যাত্রী বলেন, আমি ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার জন্যে ৮টায় গাড়িতে উঠেছি। অল্প কিছুদূর আসতেই শুনতে পাই দুর্ঘটনা ঘটেছে। সেই তখন থেকে বসে আছি। গাড়ি চুল পরিমাণে নড়াচড়া করছে না।

আহসান হাবিব নামের আরেক যাত্রী বলেন, একদিকে এই রাস্তা এক লেনের, তার উপর রাস্তার অবস্থা ভয়াবহ। এই রাস্তায় আমাদের সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যানবাহন চালকরা জানান, সকাল পৌনে ৮টার সময়ে যাত্রামুড়া এলাকায় একটি ট্রাক অন্য আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। এর পর থেকে তীব্র যানজটে বসে আছেন তারা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিজনেস ডাইজেস্টকে জানান, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে গাড়িরও অনেক চাপ রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর