1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাসির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আর তার পরিবার বলছেন আত্মহত্যা।

বুধবার (১২ মার্চ) দুপুর ১দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। ওই যুবক পৌরসভার ছিটচিলারং এলাকার মো. সিদ্দিকীর ছেলে ।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

স্থানীয়রা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

নাসিরের বাবা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেবো।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।’

স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর