1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইফতারের পর থেকে নিখোঁজ : লেকে ভাসছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ, নারায়ণ গঞ্জ |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।

নিহত যুবক জামালপুর জেলার মৃত আব্দুল হালিমের ছেলে।

বিষয়টি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

পুলিশ সুত্রে জানা গেছে, একমাস আগে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি। আজ সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

ওসি শাহিনূর আলম বলেন, বুধবার থেকে তিনি নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেননি। পরিবার বলছে, ওই যুবক মৃগী রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর