1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শীতে কাবু কুড়িগ্রাম, তাপমাত্রা ১১ ডিগ্রিতে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | কুড়িগ্রামে ঝেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া পরিবর্তনের ফলে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। অসহায় মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে।

এদিকে সবশেষ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সদরের কলেজ মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ঠান্ডায় অবস্থা খুব খারাপ। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়ে। রাতে ঘর থেকে বের হওয়ার যায় না। বেশি সমস্যায় আছে বাচ্চারা।

ওই এলাকার কৃষি শ্রমিক ছাত্তার বলেন, যে শীত তারপরও বোরো বীজতলা তৈরি করছি। সকালে পানিতে নামাই যায় না। হাত পা বরফ হয়ে যায়। তারপরও বীজতলা করছি।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসের ১৫ তারিখের পর কমপক্ষে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর