1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিডি নিউজ ডেস্ক | সালাদ কিংবা রান্না শেষে পরিবেশনের জন্য ধনেপাতার বিকল্প কিছুই নেই। সারাবছর ধনেপাতা পাওয়া গেলেও শীতে চাষ হওয়ার কারণে খুবই কমমূল্যে পাওয়া যায়। চাইলে বাসার বারান্দায় টবে চাষ করতে পারেন। ধনেপাতায় ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন পাওয়া যায়। টবে ধনেপাতার চাষ করার সুবিধা হচ্ছে- প্রায় বারো মাসই চাষ করা যায়।

এমনকি মাটি-বালি ছাড়াই ধনেপাতা চাষ করতে পারবেন। ঘরেই চাষ করতে পারবেন পরিবারে রান্নায় যতটুকু লাগে। হুট করে ধনেপাতা লাগলে আর বাজারে দৌড়াতে হবে না।

দেখে নিন কীভাবে মাটি, বালি কিংবা টব ছাড়াই সারা বছর ধনেপাতা চাষ করে পারবেন-
>> মুদির দোকান থেকে গোটা ধনে কিনে আনুন। চারাগাছের দোকানেও ধনেপাতার বীজ কিনতে পাওয়া যায়।

>> বীজগুলো হামানদিস্তা দিয়ে হালকাভাবে পিষে নিন।

>> একটা ধার উঁচু এমন পাত্র বা ডেকচিতে পানি দিয়ে, তার উপর জালি দেওয়া ঝুড়ি রাখুন।

>> এবার বীজ ছড়িয়ে দিন উপর থেকে। দেখবেন, বীজ যেন শুকিয়ে না যায়। যদি সব সময় দেখাশোনা করতে না পারেন, তবে উপর থেকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে দিন।

>> সূর্যের আলোয় রাখুন। আট-দশ দিন পর দেখবেন, চারা বেরিয়েছে। ২০-২৫ দিনে ধনেপাতায় ভরে যাবে।

>> গাছের পরিচর্যার জন্য আপনার রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে তৈরি তরল কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। ১৫ দিন অন্তর পানি বদলে দিতে ভুলবেন না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর