1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

৪৭-৫২-৭১কে যারা অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতিতে ঠাঁই নেই

জেলা প্রতিনিধি | কুমিল্লা |
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‌‘যারা ৪৭, ৫২ ও ৭১-কে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।’

সোমবার (১২ মে) লক্ষ্মীপুর বাজার মাঠে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি গঠন করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যত ষড়যন্ত্রই হোক না কেন, ১৮ কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান ফিরবেন ও সরকারপ্রধান হবেন।’

সম্মেলনে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাছ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, জেলা বিএনপি নেত্রী সাকিনা বেগম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হুদা, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর