1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হরিণাকুণ্ডুতে মাছ বিক্রির টাকা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ |
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাছ বিক্রির টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় দুই গ্রামে অন্তত ২০টি বাড়ি, দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ মে) দুপুর থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে। বিকেলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা।

হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন জানান, শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি ও হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে মাইলমারি গ্রামের কয়েকজনের সঙ্গে চরপাড়া গ্রামের কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এসময় চরপাড়া গ্রামের বেশ কয়েকটি বসতবাড়িসহ ৭/৮টি দোকানে ভাঙচুর চালায় প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ খান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল চলমান রয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর