1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে যৌথবাহিনী

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৪ বার পঠিত

সাভারে অভিযান পরিচালনা করে চক্রের প্রধানসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সবশেষ ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬) দুর্জয় (২৪) ও সমর (২৫)। ছিনতাইকারী চক্রটি সাভারের ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিঅ্যান্ডবি ও সিঅ্যান্ডবি থেকে সাভারের রোডিও কলোনী এলাকায় তিন ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করতো। এদের মধ্যে চক্রের প্রদান সোহেল বিশমাইল এলাকায় ছিনতাই করতো বলে জানা যায়।

যৌথবাহিনী জানায়, ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো চক্রটি । পরে রোববার রাত থেকে আজ (সোমবার) রাত পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা চালিয়ে তাদের আটক করে। আটক পাঁচ ছিনতাইকারীর মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামি বলে জানায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীন ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর