1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

জেলা প্রতিনিধি | শেরপুর |
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির অধীন ১১৮ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থানরত ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

শনিবার (৬ জুন) ময়মনসিংহ ৩৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ছয়জনকে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে এসে মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য রাখে। পরে কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে বিএসএফ। তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাধা দেয় বিজিবি।

এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি জানান, সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর