1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি | লালমনিরহাট |
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম বিশ্বজিৎ কুমার দাস (২৫)। তার কাছে ৮২০ টাকা, ৮০০ ভারতীয় রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

১৫ বিজিবি সূত্রে জানা যায়, রাত ২টার দিকে দুর্গাপুর বিওপির টহল দল কাউয়ারচর এলাকায় সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিশ্বজিৎ কুমারকে আটক করে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিতে আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর