1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

রোদ-বৃষ্টি উপেক্ষা করে আগাম ফুলকপি চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষক

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

কুড়িগ্রামে বৃষ্টি ও কড়া রোদের মধ্যে ঝুঁকি নিয়ে আগাম ফুলকপির বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের আগেই অধিক লাভের আশায় ফুলকপির বীজ ও চারা রোপণ করলেও বীজের চড়া মূল্য ও সার সঙ্কটে দিশেহারা কৃষক।

চলতি রবি মৌসুমে কুড়িগ্রাম জেলায় সাড়ে ৭শ হেক্টর জমিতে আগাম ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠে বীজ বপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা থাকলেও থেমে নেই কর্মযজ্ঞ। একদিকে বৃষ্টি এবং অপরদিকে কড়া রোদ থেকে বাঁচতে বীজতলা রক্ষায় আলগা কাপড় ও পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে জমি।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক বাদশা মিয়া (৬৫) বলেন, নিত্য প্রয়োজনীয় বীজ, সার ও কিটনাশকের মূল্যবৃদ্ধির কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া বাজারে সংকট সৃষ্টি করে অধিক মূল্যে সার ও বীজ আমাদেরকে কিনতে হচ্ছে। ডিলারদের কাছে ন্যায্যমূল্যে সার পাওয়া না গেলেও অধিক মূল্যে খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে হচ্ছে।

কৃষক আসাদুল ইসলাম বলেন, ফুলকপি বীজের পুলিতে অতি বৃষ্টি ও প্রচন্দ্র রোদ হলে ক্ষতি হতে পারে। আবহাওয়া অনুকুলে থাকলে বাজারে বিক্রি করে ভালো দাম পাব। এই জন্য আগাম চাষ করছি।

শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকায় হাজার ফসলি জমিতে সব সময় শাক সবজি আবাদ করা হয়। এই কাজ করে আমার সংসার ভালো চলে। এখানে দুইশ থেকে দুইশ পঞ্চাশ জন প্রতিদিন শ্রমিক কাজ করে থাকেন।

রাজারহাট উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী বলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬০ থেকে ৬৫ হেক্টর জমিতে শাক সবজির চাষ হচ্ছে। তার মধ্যে লাউ, ছিম, পটল, ফুলকপি, বাঁধাকপি আগাম চাষ শুরু করেছেন কৃষকরা। এসব সবজি আবাদ করে উপজেলা সহ জেলা শহরে চাহিদা মেটাচ্ছে। আমরা কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর