1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে আছে : শিবির সভাপতি

জেলা প্রতিনিধি | পঞ্চগড় |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। যে নেত্রী তার নেতাকর্মীদের রেখে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারেন, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন, আমি তাদের বোকা ছাড়া কিছুই মনে করি না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ে ‘স্মার্ট টুডে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, নেতাকর্মীদের জন্য একটা নির্মম পরিণতি রেখে গেছেন। এজন্য দায়ী মূলত সেই নেত্রীই ছিলেন। সেই নেত্রীর জন্য আপনারা আবার নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন। আমি তাদের সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাবো। পাশাপাশি যারা নতুন কোনো লেবাসে আবার ফ্যাসিবাদকে কায়েম করতে চাইবেন, মনে রাখবেন যে প্রজন্ম তৈরি হয়েছে, এরা সুপ্ত আগ্নেয়গিরির মতো। এরা যে কোনো সময়, যে কোনো প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে।

পঞ্চগড়ের ছেলেরা মাদকে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকে, একটি সমাজকে নষ্ট করে দেয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ হিমু, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমানসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর