1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

যমুনা সেতু পশ্চিম সড়কে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে ট্রাকটির চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ যাচাই করে বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর