1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

জেলা প্রতিনিধি | মাগুরা |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর থেকে টিসিবির বরাদ্দকৃত ৭৮ টন চাল উদ্ধার করেছে প্রশাসন। জুলাই মাসে টিসিবি উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হলেও অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল চাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের নির্দেশে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনজুর রহমানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করে চাল জব্দ করা হয়।

এ ঘটনায় দায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ঋতু ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ওএমএস ডিলার হোসেনিয়া কান্তী ঋতুর ডিলারশিপ বাতিল করা হলেও তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১৫ হাজার ৫৬৭ জন স্মার্টকার্ডধারীর জন্য জুলাই মাসে চাল বরাদ্দ দেওয়া হয় ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন চাল। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।কিন্তু বিতরণ না করে তা আত্মসাতের চেষ্টা করেন সংশ্লিষ্ট ডিলার। এ নিয়ে টেলিভিশন ও সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মজনুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান এবং আইসিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তদন্ত শেষে মজুদকৃত চাল উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। কমিটির সুপারিশে উদ্ধার হওয়া চাল মহম্মদপুর ও বিনোদপুর খাদ্য গুদামে জব্দ করে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। তাদের দাবি এই সিন্ডিকেট ভেঙে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর