1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বেশি ফলন পেতে শসা গাছ ছাঁটাইয়ের নিয়ম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সমীরণ বিশ্বাস | শসা এক প্রকারের ফল। লতানো উদ্ভিদে জন্মানো ফলটি লম্বাটে আকৃতির এবং প্রায় ৫-৭ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর বাইরের রং সবুজ। তবে পাকলে হলুদ হয়। এটি সবজি এবং সালাদ হিসেবে বেশি খাওয়া হয়। কাচা শসা জিবিয়ে খাওয়ার মজাই আলাদা।

জাতভেদে ফেব্রুয়ারি-মার্চ (মধ্য মাঘ-মধ্য ফাল্গুন) শসা চাষের উপযুক্ত সময়। শসা গাছের কাণ্ডের প্রত্যেক পর্ব থেকে একটি পাতা, একটি উপশাখা, একটি আকর্ষী, একগুচ্ছ পুরুষ ফুল, এক বা একাধিক স্ত্রী ফুল বের হয়।

তাই ভালো ফলনের জন্য প্রত্যেক পর্ব থেকে বের হওয়া উপশাখা ছাঁটাই করে দিতে হবে। গাছটিতে শুধু মূল কাণ্ড থাকবে। অন্য কোনো শাখা-প্রশাখা থাকবে না। মূল গাছ থেকে বের হওয়া উপশাখাগুলো ছাঁটাই করে দিতে হবে।

ছাঁটাইয়ের সুফল :

• ফলন বেশি হবে
• গাছ দেখতে আকর্ষণীয় হবে
• গাছ সহজে হলুদ হয়ে যাবে না
• ফলের আকার একই রকম থাকবে
• গাছে রোগবালাই কম হবে
• পর্যাপ্ত আলো-বাতাস পাবে।

এভাবে লাউ, কুমড়া ও তরমুজ ইত্যাদি ফসলও উপরের পদ্ধতিতে ছাঁটাই করে দিলে ভালো ফলন পাওয়া যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর