1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষককে ধানের চারা দিলো আনসার

মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | নোয়াখালী ও ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জন কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করেন। পরে আনসারের মহাপরিচালক ফুলগাজী উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হয়ে ২০০ জন কৃষকের মধ্যে ও পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে পরশুরাম উপজেলার ১০০ জন কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করেন।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যখন বীজতলা তৈরির জমির অভাবে বিপর্যস্ত তখন আনসার বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সমন্বিত উদ্যোগে বীজতলা তৈরি করে। এরপর চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত দুই জেলার কৃষকদের মধ্যে বিতরণ করে। এতে মোট ১০০ একর জমি আমন চাষের আওতায় এসেছে।

আকস্মিক বন্যায় নোয়াখালী ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সব গৃহহীনদের ঘর করে দেওয়াসহ শিগগির ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ নেবে।

আনসার বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। দেশের গ্রামে গ্রামে এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বিস্তৃত হয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণর সেবায় কাজ করছে।

ধানের চারা সংগ্রহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর