1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পেঁয়াজ বীজে সমস্যা: ১৬ হাজার কৃষকের মাঝে নতুন বীজ বিতরণ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে বিদেশ থেকে এনে বীজ সরবরাহ করা হয়েছে।

সোমবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৬ হাজার কৃষক। তাদের মধ্যে ফরিদপুরে ৫ হাজার ২০০ জন, মাদারীপুরে ৫২৭ জন, রাজবাড়ীতে ৩ হাজার ৭২৫ জন, গোপালগঞ্জে ৪২০ জন এবং পাবনায় ৬ হাজার জন কৃষক রয়েছেন।

এরমধ্যে ক্ষতিগ্রস্ত চার জেলায় (ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ) মোট ৯ হাজার ৮৭২ জন কৃষককে বিদেশ থেকে বীজ সংগ্রহ করে নষ্ট বীজের পরিবর্তে নতুন করে বীজ সরবরাহ করা হয়েছে।

এছাড়াও অপর ক্ষতিগ্রস্ত জেলা পাবনায় ৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে স্থানীয়ভাবে নষ্ট বীজের পরিবর্তে নতুন বীজ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর