1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

পরিত্যক্ত রান্নাঘরে পাওয়া গেল দুই বালতি ককটেল

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ |
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামে পরিত্যক্ত একটি বসতবাড়ির রান্নাঘর থেকে দুই বালতি ককটেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ফুলতলা এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৬৫) এর পরিত্যক্ত বসতবাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত রান্নাঘরের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় একটি দল দুইটি লাল বালতির ভেতর থেকে দৃশ্যমান ৫টি লাল কচটেপে মোড়ানো ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ককটেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর