1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

নোয়াখালীতে মাঠে ছাগল আনতে যাওয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জামসেদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় হাতিয়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা বিজনেস ডাইজেস্টকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে পাঠান। আর তিনি খাবার পানি আনতে যান। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোঁপ থেকে বের হতে দেখেন। তখন মেয়ের কাছে গিয়ে দেখেন সে কান্না করছে। পেছনে পেছনে জামসেদও ঝোপ থেকে বের হন।

তিনি আরও বলেন, জামসেদকে জিজ্ঞাসা করলে তিনি বাকবিতণ্ডা শুরু করেন। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে জামসেদ তাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। ঘটনাটি জামসেদের স্বজনদের জানালে তারা আমাদের মারধর করে। পরে থানায় গিয়ে আমরা লিখিত অভিযোগ দেই।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ জামসেদকে আটক করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর বাবার করা মামলায় অভিযুক্ত জামসেদকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৪ মার্চ) আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তসহ আনুষঙ্গিক কার্যক্রম অব্যাহত আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর