1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নোয়াখালীতে কৃষি অফিসের যন্ত্রপাতি ক্রয় ও ভর্তুকিতে নানা অনিয়ম

জেলা প্রতিনিধি | নোয়াখালী |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

কৃষি যন্ত্রপাতি ক্রয়, ঋণ বিতরণ ও ভর্তুকির অর্থ আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে অভিযানে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্র জানায়, কৃষি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি ঋণ ও ভর্তুকির টাকা আত্মসাৎ এবং রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতেই হঠাৎ অভিযান চালায় দুদক।

অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানায় দুদক।

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বিজনেস ডাইজেস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চলাকালে যেসব তথ্য-উপাত্ত ও নথি সংগ্রহ করা হয়েছে, সেগুলো যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় সেসব পর্যালোচনা করে যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর