1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) বিকেল ও রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী বাপ্পী, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ, সাইফুদ্দীন ও আশরাফুল ইসলাম।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় গ্রেফতার করা হয়।
এমএমডি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর