1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নাটোর-১, বিএনপির প্রার্থী পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | নাটোর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

নাটোর -১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে রাজন সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির জয় নিশ্চিত করতে ডা. ইয়াসির আরশাদ রাজনকেই মনোনয়ন দিতে হবে। মাঠে রাজনের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক শক্তিশালী।

তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামতের বিরুদ্ধে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, কেন্দ্র যদি দ্রুত রাজনের পক্ষে সিদ্ধান্ত না নেয়, তাহলে আসনটি বিএনপির জন্য ঝুঁকির মুখে পড়বে। তারা ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ডা. রাজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর