1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখতে রংপুর রেঞ্জ ডিআইজির আহ্বান

জেলা প্রতিনিধি | রংপুর |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আযান ও নামাজের সময় উচ্চস্বরে বাদ্যযন্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ রাখাসহ যথাসময়ে পূজা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ উদ্যোগের এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আমিনুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পাহারার ব্যবস্থা, মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইটের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও পূজামণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা হবে।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. আবু সাইম সভাপতির বক্তব্যে বলেন, দুর্গোৎসবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া, যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। এক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা উপস্থিতি ছিলেন।

এসময় বক্তারা দুর্গোৎসব নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে তৎপর থাকার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. সামসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর