1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

টেকনাফে সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

জেলা প্রতিনিধি | কক্সবাজার |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাহারছড়া সমুদ্রের কচ্ছপিয়া ফিনিস ভাঙা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিয়াজ উদ্দিন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাসানের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, বুধবার দুপুরে রিয়াজ উদ্দিন মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হন। পরের দিন ভোরে সমুদ্রের তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয় জেলেরা মিলে মরদেহটি উদ্ধার করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিকেলে ঢাকা পোস্টকে বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে সাগরের ঢেউয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর