1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

চুয়াডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা |
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চুয়াডাঙ্গা জেলা শাখার ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিতে রেজাউল বাশার প্লাবনকে আহ্বায়ক, মো. মুস্তাফিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল কাফিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবির ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত প্যাডে চুয়াডাঙ্গা জেলা শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে শাকিব মাহমুদ সৈকতকে সদস্যসচিব এবং মো. ফাহিম উদ্দীন মভিন ও শাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে যুগ্ম সদস্যসচিব, মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্য পদে আরও নেতাকর্মীদের রাখা হয়েছে। সব মিলিয়ে ৩৬ সদস্যের এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

অনুমোদিত কমিটির নেতাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর