1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চাঁদপুরে বিদেশি আমে সাফল্য : বাগান থেকে ১৬-১৭ লাখ টাকা বিক্রির আশা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জেলা প্রতিনিধি | চাঁদপুর : চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যাক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’। এই এগ্রোর ৩ একর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন ফল চাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে। এ বছর ৫১ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন।

জানা গেছে, চার বছর ধরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফলের চাষ করছেন হেলাল উদ্দিন। এবার ৫১ জাতের আম চাষ করে পেয়েছেন সফলতা। এখানে টমি অ্যাটকিনস, উতাউলফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্যডিমসহ ৫১ জাতের আমের গাছ আছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এ আমের চাষ করা হয়েছে। আকারে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এ বাগান দেখতে বিভিন্ন স্থানের মানুষ ভিড় জমান।

বাগান দেখতে আসা মির্জা জাকির বলেন, ‘এই বাগানে আগেও আসা হয়েছে। তবে এ বছর বিদেশি আম দেখে অবাক হয়েছি। ৫১ জাতের আমের সাথে পরিচিত হলাম। শুধু তা-ই নয়, ঘুরতে এসে আম খাওয়ার সুযোগ হয়েছে। এখান থেকে পছন্দমতো আম নিয়ে যাবো। চেষ্টা করবো নিজের বাড়িতে এসব আমের চারা লাগাতে।’

ফ্রুটস্ ভ্যালি এগ্রোর মালিক হেলাল উদ্দিন বলেন, ‘এ বছর বাগানে বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আমের মধ্যে ৪৭টির ফলনে সফলতা এসেছে। দেশি আম থেকে এখানকার আম একটু ভিন্ন। দেখতে অসাধারণ এবং খুব সুস্বাদু। নিয়মিত পরিচর্যা করলে পোকামাকড় ক্ষতি করতে পারে না। প্রত্যেকটি গাছেই ভালো ফলন এসেছে। মাত্র একটি গাছ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। সব মিলিয়ে এ বছর বাগান থেকে ১৬-১৭ লাখ টাকা বিক্রির আশা করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর