1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আত্মগোপনে থাকা বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে (১৮ ডিসেম্বর) র‌্যাব ১৪ এর একটি দল গ্রেফতার করেছে।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গত ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রিপু সংসদ সদস্য পদ হারান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর