1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বিজয় নিশ্চিত করতে আরও অনেক দিন রাস্তায় থাকতে হবে : মাহমুদুর রহমান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের বিজয় নিশ্চিত করতে হলে পতিত ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে আরও অনেক দিন রাস্তায় থাকতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নগরীর লাভলেনে সিএমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে। তাই ছাত্রজনতার বিজয় এখনো পুরোপুরি অর্জন হয়নি।

হাসিনার দোসররা সংখ্যালঘু কার্ড নিয়ে হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদসহ নানান ধরনের চক্রান্তে লিপ্ত। এই চক্রান্ত প্রতিহত করা না গেলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই হুমকি প্রতিহত করতে হলে জুলাই বিপ্লবের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফ প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর